কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ৫৯ দিনে গ্রেফতার ১,০৫৯
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে গত ৫৯ দিনে ১ হাজার ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে যে অপরাধে গ্রেপ্তার হয়েছে তার বর্ণনা দেয়া হলো।
চোর ছিনতাইকারী-৩৬০ জন।
মাদক ব্যবসায়ী- ৮৬ জন।
মাদক সেবনকারী- ৩৪০ জন।
পেনাল কোড ২৯০ ধারায়- ৫২ জন
গ্রেফতারী পরোয়ানা তামিল- ১৮৪ জন।
নিয়মিত মামলায় গ্রেফতার-৩৭ জন।
মোট ১০৫৯ জন আসামীকে গ্রেফতার হয়।
চলমান অভিযানে ১৯৬ জন কিশোর গ্যাং এর সদস্যদেরকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, গত ৫৯ দিনে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি, পরোয়ানাভুক্ত পলাতক আসামি, মাদক ব্যবসায়ী, চোর, ছিনতাইকারী ও অন্যান্য অপরাধীদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধীদের বিরুদ্ধে আমাদের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গত ৫৯ দিনে ১,০৫৯ জন আসামিকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এর মধ্যে হত্যা, ধর্ষণ, ডাকাতি, মাদক, অস্ত্র, চুরি ও জিআর পরোয়ানাভুক্ত আসামিও রয়েছে।
তিনি আরও বলেন, পর্যটন নগরী কক্সবাজারকে নিরাপদ রাখতে ও সাধারণ মানুষের জানমাল রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
পুলিশের এমন ধারাবাহিক অভিযানে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
