কর্পোরেট সুশাসনে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক
কর্পোরেট সুশাসনে উৎকর্ষ, ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২৫-এ স্বর্ণপদক (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। ইসলামিক ব্যাংকিং কোম্পানি ক্যাটাগরিতে এ পুরস্কার অর্জন করে ব্যাংকটি।
গত ১২ নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছ থেকে স্বর্ণপদক গ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান, এফসিএ, এফসিএমএ; বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী; আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী এবং আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাজাহান, এফসিএস।
এ ছাড়া শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম ও মো. জাফর ছাদেক, এফসিএ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ পুরস্কার কর্পোরেট সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় ব্যাংকটির ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।