বর্তমান পরিস্থিতির কারণে পরিবর্তন হতে পারে গোপালগঞ্জের নাম
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বক্তব্য নিয়ে নতুন করে আলোচনায় গোপালগঞ্জের ভাগ্য
বিশেষ প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সেই পুরোনো বক্তব্য গোপালগঞ্জ পরিবর্তন করে দেওয়া হবে, অআবারও সামনে এসেছে। আর এই বক্তব্যকে ঘিরেই গোপালগঞ্জ জেলার নাম পরিবর্তন, জেলাটি বিলুপ্ত করা এবং জেলার প্রতিটি থানা পাশের জেলাগুলোর সাথে সংযুক্ত করার বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে বর্তমান সরকার দলীয় নেতাকর্মীদের মধ্যে।
সরকারের মাঠ পর্যায়ের কিছু নেতা কর্মীরা প্রশ্ন তুলেছেন বিএনপির সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার বাড়ির সামনে বালুর ট্রাক রেখে তার বাড়ি থেকে বের হবার পথে বাধা দিয়েছিল সাবেক আওয়ামী লীগ সরকার।
এদিকে ব্যারিস্টার ফুয়াতের একটি ভিডিও আলোচনায় তিনি বলেন, গোপালগঞ্জের নাম পরিবর্তন হলে থানাগুলো নতুন জেলার সাথেই থাকবে। জেলা বিলুপ্ত হলে থানাগুলো যুক্ত হতে পারে বাগেরহাট নড়াইল পিরোজপুর ফরিদপুর এই জেলাগুলোর সাথে।
বিএনপি’র একজন মাঠ পর্যায়ের নেতা জানান, আমাদের নেত্রীকে মানসিক শারীরিক ভাবে হেনস্থা করেছে সাবেক আওয়ামী লীগ সরকার। তাই জেলাটির নাম পরিবর্তন করে দেওয়ার দাবি জানাচ্ছি।
একটি সূত্র জানায় প্রস্তাবিত পরিকল্পনায় বলা হচ্ছে,
গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, মুকসুদপুর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া এই ৫টি থানাকে ভাগ করে দেওয়া হবে পাশের জেলাগুলোতে। যেমন
স্থানীয় একজন বাসিন্দা বলেন, গোপালগঞ্জ আমাদের পরিচয়। জেলা না থাকলে আমরা কোন জেলার লোক হিসেবে পরিচয় দিব।
অপর একজন বলেন, যদি প্রশাসনিকভাবে সুবিধা হয়, তাহলে পরিবর্তন হলেও সমস্যা নেই। তবে আমাদের মতামত নেওয়া উচিত।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গোপালগঞ্জ নিয়ে এই ধরনের সিদ্ধান্ত অত্যন্ত স্পর্শকাতর। কারণ জেলাটির সাথে দেশের রাজনৈতিক ইতিহাস জড়িত।
তবে এখন পর্যন্ত সরকার বা নির্বাচন কমিশন কিংবা জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে গোপালগঞ্জের নাম পরিবর্তন বা জেলা বাতিল নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা সরকারি পর্যায়ে কোনো আলোচনা শোনা যায়নি। বিষয়টি এখনো রাজনৈতিক বক্তব্য ও জনমনে আলোচনার পর্যায়েই রয়েছে।