মোরেলগঞ্জে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের কথিত নৈরাজ্য ও বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিশিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ নভেম্বর সন্ধা ৭টার দিকে স্হানীয় নব্বই রাশি বাসস্ট্যান্ড থেকে শুরু করে উপজেলার মেইন মেইন সড়কে বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তারা রাজনৈতিক অস্থিরতা, বিশৃঙ্খলা ও নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

উপজেলা বিএনপি সহ-সাধারণ সম্পাদক রাসেল আল ইসলাম এর সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু সোমনাথ দে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি মো শহিদুল হক বাবুল, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট মেহেদী হাসান ইয়াদ,পৌর বিএনপি সাবেক সভাপতি মো আবদুল মজিদ জবাবসহ স্থানীয় বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, এলাকায় শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের নৈরাজ্য, সন্ত্রাস ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। এ সময় তাঁরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

সমাবেশে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ

আরো