সেতু বিভাগের সচিব মনজুরকে ওএসডি, বিসিএসআইআর-এ নতুন চেয়ারম্যান
সেতু বিভাগের সিনিয়র সচিব মো. মনজুর হোসেনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
এছাড়া বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আইন অনুযায়ী ড. সামিনা আহমেদকে ৩ বছর মেয়াদে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর চেয়ারম্যান পদে পদায়ন করা পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
