বাংলাদেশকে ৫১৫ রানের লক্ষ্য দিলো ভারত
প্রথম ইনিংসে ২২৭ রানের লিড পেয়েছিল ভারত। তারা দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। তাই চেন্নাই টেস্টে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ৫১৫ রান। আর ড্র করতে হলে উইকেটে থাকতে প্রায় আড়াই দিন। অলৌকিক কিছু না ঘটলে যা প্রায় অসম্ভব।
