সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাই রনির ব্যাংক হিসাব জব্দ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ভাই আনিসুজ্জামান চৌধুরী রনির নামে থাকা সব ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। পাশাপাশি তার স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাবও জব্দ করতে বলা হয়েছে নির্দেশনায়।

গতকাল সোমবার বিএফআইইউ এ আদেশ জারি করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

আনিসুজ্জামান চৌধুরী রনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সাবেক পরিচালক।

প্রথম দফায় ৩০ দিনের জন্য ব্যাংক হিসাব বন্ধ রাখতে বলেছে বিএফআইইউ।

বছরের পর বছর ধরে সাইফুজ্জামান ও তার পরিবার ঋণ অনুমোদনসহ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) নানান কার্যক্রমে প্রভাব বিস্তার করেছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলে রনি ও সাবেক সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পরিবারের সদস্যরা ব্যাংকটির ওপর নিয়ন্ত্রণ হারান।

আরো