বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪

অদ্য ১০ই অক্টোবর। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। প্রতি বছর World Federation for Mental Health, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে দিবসটি গত ৭৫ বছর ধরে পালন করে আসছে। এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য, “It is time for proiotitizing mental health in workplace“ সারা পৃথিবী জুড়ে অনেক দেশ, সংগঠন ও সংস্থা দিনটি পালন করছে। বাংলাদেশেও বিভিন্ন সংগঠন এবং Square Hospital দিবসটি নানা আয়োজনে পালন করছে।
দিবসটি পালনের প্রধান উদ্দেশ্য হচ্ছে, সাধারন মানুষের মাঝে মানসিক রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। মানুষের মধ্যে মানসিক রোগ সম্পর্কে বিভিন্ন ভুল ধারণা, অজ্ঞতা এবং নানা রকমের Stigma রয়েছে। এ ধরনের সচেনতামূলক অনুষ্ঠান, এ সকল সমস্যা কমাতে সহায়তা করবে। Square Hospital বিভিন্ন কমসূচি যেমন র্যা লি ,CME এবং সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা কর্মচারী সমন্বয়ে বিষয়টি নিয়ে আলোচনা এবং মত বিনিময় করে।সভায় বক্তারা কর্মক্ষেত্রে মানসিক সমস্যার বিষয়টি বিশেষ করে গুরুত্ব দেন এবং তারা মনে করেন কোন প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারী সবার মাঝে যদি মানসিক প্রশান্তি থাকে, তবে সে প্রতিষ্ঠানে সেবা প্রদান মানসম্মত হবে।

আরো