অবৈধভাবে দখলের প্রতিবাদে একটি সাংবাদিক সম্মেলন

বাংলাদেশ জাতীয় সমবায় শিল্প সমিতি লিঃ এর উদ্যোগে ১০ নভেম্বর, ২০২৪ইং তােিরখ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে চিহ্নিত চাঁদাবাজ , অবৈধ দখলদার ও সন্ত্রাসীদের গডফাদার মকবুল হোসেন সর্দার ও তার স্ত্রী যুব মহিলা লীগ নেত্রী লুনা হোসেন কর্তৃক ঢাকা গভঃ নিউ মার্কেটের দোকান নং-২৬১, ২৬২ ও ২৬৩ অবৈধভাবে দখলের প্রতিবাদে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সমিতির সভাপতি লিপিকা দাস গুপ্তা সাংবাদিক সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন। উক্ত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি সাধনা দাস গুপ্তা, সেক্রেটারী নাসের মজুমদার ও দোকানের ভাড়াটে জনাব মোঃ শাহ আলম।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়- বাংলাদেশ জাতীয় সমবায় শিল্প সমিতি লিঃ ১৯৫৪ইং সনে প্রতিষ্ঠিত ও নিবন্ধিত হয়ে বাংলাদেশে সমবায়ী তাঁতীদের একটি শীর্ষ সমবায়ী প্রতিষ্ঠান হিসাবে তাঁতী সমবায়ীদের কল্যাণে কাজ করে আসছে। ঢাকা গভঃ নিউমার্কেট প্রতিষ্ঠালগ্ন ১৯৫৪ইং সন হতে ৩(তিন)টি দোকান নং-২৬১, ২৬২ ও ২৬৩ বরাদ্দপ্রাপ্ত হইয়া নিয়মিতভাবে ঢাকা সিটি কর্পোরেশনের যাবতীয় পাওনা পরিশোধ করে আসছি। উপরোক্ত সমিতি ও দোকানসমূহের ৮৮% মালিকানা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এবং অবশিষ্ট ১২% সারা বাংলাদেশের ক্ষুদ্র সমবায়ীদের। নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি মোঃ মকবুল হোসেন সরদার ও তাহার স্ত্রী যুব মহিলালীগ ধানমন্ডি শাখার নেত্রী লুনা হোসেন পরষ্পর যোগসাজশে রাজনৈতিক ক্ষমতা প্রদর্শণ করে বর্তমানে দোকান ৩টি জোরপূর্বক অবৈধভাবে ভোগ দখল করেছে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় উপরোল্লিখিত জনাব মকবুল হোসেনের স্ত্রী যুব মহিলা লীগ নেত্রী লুনা হোসেন সমিতির নামে জাল চুক্তিনামা সৃজন করে দোকান নং-২৬১ ও ২৬২ (অংশ) দখল করে নেয়। আদালতের নির্দেশনা সত্তে¡ও লুনা হোসেন অদ্যাবধি দোকান বুঝিয়ে দেয়নি। তদুপুরি, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ফ্যাসিস্টবিরোধী সফল আন্দোলনের পর জনাব মকবুল হোসেন বিগত ০৯ আগস্ট, ২০২৪ইং তারিখে উপরোক্ত ৩টি দোকানের অবশিষ্ট অর্থাৎ দোকান নং-২৬২ (অংশ) ও ২৬৩ সমিতির ভাড়াটে জনাব মোঃ শাহআলমকে জোরপূর্বক মারধোর করে দখলে নেয়।
মকবুল হোসেন সর্দার ও তার স্ত্রী লুনা হোসেন পেশী শক্তির ব্যবহার করে নিউমার্কেট এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ৫ আগস্ট, ২০২৪ ইং তারিখে বৈষম্য বিরোধী আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতনের পর সন্ত্রাসী বাহিনী, পেশী শক্তি ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ০৭-০৮-২০২৪ইং তারিখে ঢাকা গভঃ নিউমার্কেট সমিতির অফিস দখল করে নেয় এবং নিজকে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে পরিচয় দেয়। উক্ত সমিতির অফিস দখলের পর হতে মার্কেটের হকার থেকে শুরু করে দোকান মালিকরা পর্যন্ত তার হাতে কার্যতঃ জিম্মি হয়ে পড়েছে। নিউমার্কেটের ব্যবসায়ী, হকার ও সংশ্লিষ্ট কেউ তার অত্যাচার থেকে রেহাই পায়না।

রাষ্ট্র (৮৮%) ও তাঁতী সমবায়ীদের (১২%) মালিকানাধীন দোকান ৩টিঁ ধূর্ত, দুষ্কৃতিপরায়ন ব্যক্তি ও নিউমার্কেট এলাকার চিহ্নিত চাঁদাবাজ মকবুল হোসেন সর্দার ও তার স্ত্রী লুনা হোসেনের কবল থেকে উদ্ধারে প্রধান উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা ও ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসকের সদয় দৃষ্টি কামনা করেন।

আরো