ভিশন এম্পোরিয়াম থেকে বেন্ডার কিনে প্রথম গাড়ি জিতলেন সিলেটের গালিব মাহমুদ

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স রিটেইল চেইন শপ ভিশন এম্পোরিয়ামের ফ্লাগশিপ ক্যাম্পেইন ‘ড্রিম হোম’ অফারে প্রথম গাড়ি জিতেছেন সিলেটের আম্বরখানার গালিব মাহমুদ। সম্প্রতি (০৪ নভেম্বর) সিলেটের শাহী ঈদগাহ মিনি স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীর হাতে গাড়ির চাবি হস্তান্তর করা হয়। এর আগে এ ক্যাম্পেইনে অংশ নিয়ে প্রথম ফ্ল্যাট জিতেন লালমনিরহাটের মাসিয়াত আরা মারিয়া।

ভিশন এম্পোরিয়ামের ‘ড্রিম হোম’ অফারে বেøন্ডার কিনে গাড়িটি জিতেছেন গালিব। তিন মাসে আগে বিয়ে করা গালিব নতুন সংসারের জন্য গত ১৮ই সেপ্টেম্বর আম্বরখানার ভিশন এম্পোরিয়াম থেকে বেøন্ডারটি কেনেন।

গাড়ির চাবি হাতে পেয়ে গালিব মাহমুদ বলেন, “অপ্রত্যাশিতভাবে গাড়ি পাওয়ার খবর পেয়ে আনন্দে কান্না চলে আসে আমার। প্রথমে খবরটি বিশ্বাস করিনি। পরে শোরুমে যোগাযোগ করে জানতে পারি আমি একটি গাড়ি উপহার পেয়েছি। বিষয়টি এখনো স্বপ্নের মতো লাগছে”।

অনুষ্ঠানে ভিশন এম্পোরিয়ামের ডেপুটি জেনারেল ম্যানেজার কে এম শামসুজ্জামান নয়ন, হেড অব সেলস রাসেল আহমেদ ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি উপস্থিত ছিলেন।

ভিশন এম্পোরিয়াম থেকে মাত্র ৫,০০০ টাকার পণ্য কিনে এই ক্যাম্পেইনে অংশ নিতে পারছেন ক্রেতারা। গাড়ি ছাড়াও ফ্ল্যাট, ফ্রিজ, এসিসহ বিজয়ীদের মোট ৭৫০টি পুরস্কার দেওয়া হবে এই ক্যাম্পেইনের মাধ্যমে। ক্যাম্পেইনটি শুরু হয়েছে ১৫ই সেপ্টেম্বর, চলবে ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত। প্রতি সপ্তাহে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম ও তুলে দেওয়া হবে পুরস্কার।

আরো