শাহ্জালাল ইসলামী ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৬৭তম সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৬৭তম সভা সম্প্রতিব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সদস্য জনাব মোহাম্মদ ইউনুছ। সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য জনাব মহিউদ্দিন আহমেদ এবং জনাব খন্দকার শাকিব আহমেদ উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রণে ব্যাংকের পরিচালক জনাব মোঃসানাউল্লাহ সাহিদ এবংস্বতন্ত্র পরিচালক ও বোর্ড অডিটকমিটির চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। তাছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনাপরিচালক জনাব মোসলেহ্উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব জনাব মোঃআবুল বাশার উপস্থিত ছিলেন।
