বাগেরহাটে নারী ফুটবল দলের কোচ মিস মিরনাকে সম্বর্ধনা

এস এম রাজ, বাগেরহাট প্রতিনিধিঃ

আন্তর্জাতিক সাফ নারী ফুটবল দলের কোচ মিস মিরনাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে বাগেরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়াঙ্গনে পদক জয়ীদের এই সম্বর্ধনার আয়োজন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান ।

দেশের সুনাম বয়ে আনা ফুটবল দলের কোচ বাগেরহাটের কৃতি সন্তান মিরনাকে সম্মাননা ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা দেন জেলা প্রশাসক।

এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়াঙ্গনের কর্তাব্যক্তি ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
এর আগে আন্তর্জাতিক পর্যায়ে বাহারাইনে ভার উত্তোলনে অংশ নিতে যাওয়া বাকি বিল্লাহ সহ ৬ জন খেলোয়াড়দের ক্রেস্ট দিয়ে সম্বর্ধিত করা হয়।

আরো