ইউনিয়ন ব্যাংক পিএলসি এর নব গঠিত নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

১১ ডিসেম্বর, ২০২৪ তারিখে ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর নব গঠিত নির্বাহী কমিটির ৩য় সভা ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ব্যাংক পিএলসি.এর নির্বাহী কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃফরীদ উদ্দীন আহমদ। উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্য জনাব মোঃহুমায়ুন কবীর ও ড. শহিদুল ইসলাম জাহীদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব শফিউদ্দিন আহমেদ এবংউপ-ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম।সভায় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহকদের সাথে সাম্প্রতিক মতবিনিময় নিয়ে তাঁদের পরামর্শ, আগ্রহ ও ব্যাংকের প্রতিসহ মর্মিতা প্রকাশ করার জন্য গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এ জাতীয় প্রোগ্রাম পর্যায়ক্রমে অতিদ্রুত সকল শাখায় আয়োজন করার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। এছাড়া সভায় ব্যাংকের সকল প্রকার ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক ভাবে চালু করার জন্য পরামর্শ দেওয়া হয়।

আরো