মুগদা দক্ষিণ থানা জামায়াতের উদ্যোগে সূধী সমাবেশ অনুষ্ঠিত

গত ১৪ ডিসেম্বর বাংলাদেশ জামায়েতে ইসলামী মুগদা দক্ষিণ থানার উদ্যোগে স্থানীয় মিলনায়তনে সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা ও কর্ম্পরিষদর অন্যতম সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিনের সংগ্রামী সেক্রেটারী জননেতা জনাব ড. শফিকুল ইসলাম মাসুদ।

থানা সেক্রেটারী জনাব মো: ইয়াকুব আলী -এর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় থানা আমীর জনাব মোঃ কামাল উদ্দিন-এর সভাপতিত্বে . বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী মজলিশে শুরা সদস্য জনাব মাওলানা মতিউর রহমান আকন, অধ্যপক বনী ইয়ামিন মিয়াজী, এড. রিয়াজ উদ্দিন, ওলামা বিভাগীয় ইনচার্জ্ মাওলানা শাহ আলম। অন্যন্যদের মধ্যে ইপস্থিত ছিলেন থানা কর্ম্পরিষদ সদস্য জনাব কেফায়েত উল্যাহ, এড. আবুল কাশেম, রিয়াজ খাঁন বিদ্যুত, ওয়ার্ড্ সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, মো: লোকমান হোসেন, অহিদুর রহমান সহ মুগদা, মান্ডা এলাকার সূধীজনেরা। প্রধান অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন বিগত ১৫ বছরে আওয়ামী ফ্যাসীবাদিরা বিনা ভোটে ক্ষমতা দখল করে দেশে এক ত্রাশসর রাজত্ব কায়েম করেছে, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে তার অবসান হয়েছে। আগামীতে দেশকে স্থিতিশীল ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

আরো