শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের দাবি রিজভীর

কারামুক্ত হয়ে শেখ হাসিনার বিচার দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কারামুক্তির পর তিনি সাংবাদিকদের কাছে এ দাবি জানান।

এ সময় রিজভী বলেন, ছাত্রজনতার অভ্যুত্থানে খুনি হাসিনার পতন হয়েছে। পালিয়ে যেন তিনি পার না পেতে পারেন। তাকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশের কোটি কোটি ছাত্রজনতার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

আরো