কাঁদলেন রিজভী, বললেন ছাত্ররা জীবন দিয়ে জাতিকে মুক্ত করেছে

কারাগার থেকে মুক্ত হয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জেল থেকে বেরিয়েই কেঁদেছেন তিনি। বলেন, ‘ছাত্ররা জীবন দিয়ে জাতিকে মুক্ত করেছে।’

বুধবার (৭ আগস্ট) ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে তিনি এ কথা বলেন।

কাঁদতে কাঁদতে রিজভী বলেন, ‘স্কুল-কলেজের মাসুম বাচ্চারা, ছাত্ররা জীবন দিয়ে, রক্ত ঝরিয়ে আমাদেরকে মুক্ত করেছে। গোটা জাতিকে মুক্ত করেছে। তাদের শহীদি আত্মত্যাগের বিনিময়ে এ বিজয় এসেছে। ভয়ংকর ফ্যাসিবাদ থেকে তারা আমাদের মুক্ত করেছে। সব শহীদদের শ্রদ্ধা জানাচ্ছি।’

এর আগে সেতু ভবনে আগুন ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় বিএনপির শীর্ষ এই নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গত পহেলা আগস্ট রিজভীসহ ছয়জনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত।

আরো