আতঙ্ক কেটেছে সচিবালয়ে, অফিস করছেন কর্মকর্তা-কর্মচারীরা

সচিবালয়ে দুর্বৃত্তকারীরা হামলা করতে পারে মঙ্গলবার এমন গুজব ছড়ানোর ঘণ্টাখানেকের মধ্যে সচিবালয় ত্যাগ করেন সকল কর্মকর্তা-কর্মচারী৷ তবে একদিন পর আজ সকাল থেকেই যথারীতি অফিস করছেন সকল কর্মকর্তা-কর্মচারী৷

বুধবার (৭ আগস্ট) সচিবালয় বিভিন্ন দপ্তর ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, গতকাল আতঙ্ক নিয়ে সকল কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয় ছাড়লেও আজ যথানিয়মে সচিবালয়ে এসেছেন৷ তবে কর্মকর্তাদের একাংশকে (এতদিন পদোন্নতি বঞ্চিত) বিভিন্ন স্থানে দফায় দফায় খণ্ড খণ্ড বৈঠক করতে দেখা গেছে৷ এছাড়া গতকালের তুলনায় বেড়েছে গাড়ির সংখ্যাও৷ তবে দাপ্তরিক কাজে এখনো গতি আসেনি৷

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আইন বিভাগের উপ-সচিব এরশাদ উল্লাহ খান বলেন, আজ সবাই সচিবালয়ে এসেছি৷ যথারীতি কাজ চলছে৷ আতঙ্ক কিছুটা কমেছে৷ তবে দাপ্তরিক কাজে এখনো তেমন গতি আসেনি৷

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের অফিস সহকারী রাব্বি হাসান বলেন, আমরা সকাল থেকেই অফিস করছি৷ কর্মকর্তারা প্রায় সকলেই এসেছেন৷

আরো