মোরেলগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও শীত বস্ত্র বিতরণ

এইচ এম শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার জীবনী সম্পর্কে আলোচনা ও দুস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মিমি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির।

আলোচনা সভায় মোরেলগঞ্জ উপজেলা তাঁতীদলের সভাপতি মো: দুলাল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন মোরেলগঞ্জ উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যাপক মো: আব্দুল আউয়াল, মোরেলগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো: রুহুল আমিন ফকির, উপজেলা যুবদল সদস্য সচিব বি এম রেজাউল করিম সোহাগ, পল্লী চিকিৎসক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম মারুফ হোসেন, পল্লী চিকিৎসক উপজেলা সভাপতি মোহাম্মদ রমিজ উদ্দিন শেখসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীবৃন্দ।

অনুষ্ঠানে বিএনপি নেতা মোল্লা নুরুল ইসলামের সঞ্চালনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী ও তার কর্মের উপর বিস্তারিত আলোচনা করাসহ তার রুহের মাগফেরাত কামনা করা হয়।

আলোচনা সভা শেষে উপস্থিত দুস্থ ও অসহয়দের মাঝে শীত বস্ত্র তুলে দেন কেন্দ্রীয় তাতী দলের নেতা কাজী মনিরুজ্জামান মনির।

আরো