সহকর্মী সাংবাদিক রাজের পিতা কাওছার আহম্মেদ এর মৃত্যুতে শোক
বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি, বাগেরহাট ফাউন্ডেশনের আজীবন সদস্য, সহকর্মী সাংবাদিক এস.এম. রাজ এর পিতা শেখ কাওছার আহম্মেদ (৭৫) বার্ধক্যজনিত কারণে আজ ২৬ জানুয়ারী রাত সাড়ে দশটার দিকে খারদ্বারস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ জোহর বাদ খারদ্বার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
জনাব শেখ কাওছার আহম্মেদের মৃত্যুতে আমি আমাদের পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। আল্লাহ মরহুমকে জান্নাত নসীব করুন।