বাগেরহাটে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা

বাগেরহাটে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা এবং ভিডিও প্রদর্শন করা হয়। সোমবার (১০ ফেব্রæয়ারী) সকালে মোড়েলগঞ্জের ১৩নং নিশাবাড়িয়া ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভায় উপজেলা সমন্বয়ক বিনিময় সভা সার্বিক পরিচালনা ও ভিডিও প্রদর্শন করেন উপজেলা সমন্বয়কারী
শুশান্ত রায়। ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য জোসনা বেগম, পারভিন বেগম, ফরিদা বেগম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ সালাহউদ্দিন,
ইউপি সদস্য মোঃ জাহিদুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশিল সমাজ, সমাজ সেবক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, গৃহিনী, কৃষক ও সর্বস্তরেরজনগন সহ গ্রাম পুলিশদ্বয়।

আরো