বার্জার পেইন্টস বাংলাদেশ ও শেল্টেক্ গ্রুপের অংশীদারিত্ব চুক্তি
দেশের শীর্ষস্থানীয় রঙ উৎপাদনকারী প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং স্বনামধন্য আবাসন শিল্প প্রতিষ্ঠান শেল্টেক্ গ্রুপের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।শেল্টেক্ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এবং দেশের রিয়েল এস্টেট ও হাউজিং শিল্পে একটি পথপ্রদর্শক। ১২ ফেব্রুয়ারি ঢাকার পান্থপথে শেল্টেকের কর্পোরেট অফিসে স্বাক্ষরিত এই চুক্তির লক্ষ্য হল উন্নত গুণগত মান ও উদ্ভাবনের জন্য জ্ঞান এবং প্রযুক্তির আদান-প্রদানকে উৎসাহিত করা।
শেল্টেক্ (প্রা.) লিমিটেডের নির্বাহী পরিচালক (অপারেশনস) মোঃ শরীফ হোসেন ভূঁইয়া এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ বিজনেস অফিসার এ.কে.এম. সাদেক নেওয়াজ চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে, শেলটেক তাদের আবাসিক ও বাণিজ্যিক প্রকল্পগুলোর জন্য বার্জার পেইন্টসের উচ্চমানের পণ্য ব্যবহার করবে, যা নির্মাণ ও নকশার উৎকর্ষতা নিশ্চিত করবে।
এই কৌশলগত চুক্তির অংশ হিসেবে, বার্জার পেইন্টস শেলটেকের প্রকল্পগুলোর জন্য বিশেষভাবে তৈরি বিভিন্ন ধরণের রঙ ও কোটিং সমাধান প্রদান করবে। এই চুক্তি শুধু দুই প্রতিষ্ঠানের সম্পর্ককে আরও দৃঢ় করবে না, বরং শেলটেকের গ্রাহকদের জন্য উচ্চমানের সেবা ও গুণগত মান নিশ্চিত করবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ.কে.এম. সাদেক নেওয়াজ বার্জার পেইন্টসের উৎকর্ষতা ও উদ্ভাবনের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “বার্জারে আমরা গুণমান ও স্থায়িত্বকে অগ্রাধিকার দিই। আমাদের পণ্য উন্নত প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয় এবং পরিবেশবান্ধব, যা আমাদের গ্রাহকদের বৈচিত্র্যময় চাহিদা মেটানোর পাশাপাশি সম্পূর্ণ সন্তুষ্টিও নিশ্চিত করে।” তিনি শেলটেক গ্রুপকে ধন্যবাদ জানিয়ে উভয় প্রতিষ্ঠানের জন্য এই সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
মোঃ শরীফ হোসেন ভূঁইয়া দুই প্রতিষ্ঠানের মূল্যবোধের সামঞ্জস্যের কথা উল্লেখ করে বলেন, “আমরা বার্জার পেইন্টসের সাথে অংশীদারিত্ব করতে পেরে আনন্দিত। বার্জার উদ্ভাবন ও গুণগত মানের জন্য সুপরিচিত একটি ব্র্যান্ড। এই চুক্তি আমাদের পারস্পরিক উৎকর্ষতার প্রতিশ্রুতি প্রতিফলিত করে এবং আমাদেরপ্রকল্প সমূহের নান্দনিক ও কার্যকরী দিককে আরও উন্নত করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বার্জার পেইন্টসের হেডকর্পোরেট সেলস, প্রোলিংকস ও এক্সপেরিয়েন্স জোন, শাব্বীর আহমদ, হেডকর্পোরেট সেলস, আসাদুর রহমান, এরিয়া ম্যানেজার কর্পোরেট সেলস, মোঃ হুমায়ুন কবীর, শেল্টেক্ (প্রা.) লিমিটেডের নির্বাহী পরিচালক – মো. শরীফ হোসেন ভূঁইয়া, শেল্টেক্ গ্রুপের উপদেষ্টা – নওশাদ চৌধুরী, শেল্টেক্ (প্রা.) লিমিটেডের সিওও – জনাব শাহ্জাহান, এবং শেল্টেক্ (প্রা.) লিমিটেডের হেড অফ প্রোকিউরমেন্ট – মোঃ হাছানুর রশীদসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।
এই অংশীদারিত্ব বাংলাদেশের রিয়েল এস্টেট ও নির্মাণ শিল্পে একটি মাইলফলক, যা উদ্ভাবন, স্থায়িত্ব এবং উচ্চমানের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে।
