ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত
১২ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকায় বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন ২০২৫ (১ম দিন) অনুষ্ঠিত হয় । সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ ফরীদ উদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে সংযুক্ত ছিলেন নিরীক্ষা কমিটির চেয়ারম্যান জনাব শেখ জাহিদুল ইসলাম, এফসিএ, স্বতন্ত্র পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য জনাব ড. শহিদুল ইসলাম জাহীদ, শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান জনাব ড. আবু নোমান মোঃ রফিকুর রহমান মাদানী এবং সদস্য-সচিব জনাব প্রফেসর ড. মোস্তফা রেজা আহমেদ। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব শফিউদ্দিন আহমেদ।
প্রধান অতিথি সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ ফরীদ উদ্দীন আহমদ তাঁর বক্তব্যে অংশগ্রহণকারী সকল শাখা ব্যবস্থাপকগণের উদ্দেশ্যে বলেন, ইউনিয়ন ব্যাংক পিএলসি. দেশে-বিদেশে সেবা এবং ব্যবসায়িক সাফল্যের যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে তা অব্যাহত
