মোড়েলগঞ্জে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা

বাগেরহাটে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা এবং ভিডিও প্রদর্শন করা হয়। বৃহস্পতিবার সকালে মোড়েলগঞ্জের ১২ নং জিউধারা ইউনিয়ন পরিষদে স্থানীয়
সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভায় উপজেলা সমন্বয়কারী বিনিময় সভা সার্বিক পরিচালনা ও ভিডিও প্রদর্শন করেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার গ্রাম আদালতের সমন্বয়কারী সুশান্ত রায়। ইউপি প্যানেল চেয়ারম্যান সালমা বেগম এর সভাপতিত্বে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মায়া মন্ডল, মমতা সরকার, মোঃ শহিদুল ইসলাম, শাহাজান মৃধা, হারুন হাওলাদার, এছাড়া গন্যমান্য ব্যক্তিদের মধ্যে ছিলেন আনোয়ার হোসেন,মাওঃ কবির হোসেন, হারুন অর রশিদ, আউয়াল হোসেন,পলি আক্তার, আঃ আলিম মাঝি,রেজাউল হাওলাদার, তরিক হাওলাদার, মোঃ বাবুল খলিফা, দফাদার বিজন কুমার মৃধা, আরো ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশিল সমাজ,
সমাজ সেবক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, গৃহিনী, কৃষক ও সর্বস্তরের জনগন সহ গ্রাম পুলিশদ্বয়।

আরো