শাহ্জালাল ইসলামী ব্যাংকে ররিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৬৮তম সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৬৮তম সভা সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: তৌহীদুররহমান। সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক ও কমিটিরসদস্য জনাবমহিউদ্দিন আহমেদ এবং জনাব খন্দকারশাকিব আহমেদ উপস্থিত ছিলেন। সভায় বিশেষ আমন্ত্রণে ব্যাংকের পরিচালক জনাব মো:সানাউল্লাহ সাহিদ উপস্থিত ছিলেন। তাছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব জনাব মো:আবুল বাশার উপস্থিত ছিলেন।
