একুশে স্মৃতি পদক পেলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল
এইচ,এম,শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ বাগেরহাট প্রতিনিধিঃ
সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ আবদানে ২০২৫ একুশে স্মৃতি পদক পেলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একুশে স্মৃতি সংসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.টি.এম মমতাজুল করিম ঢাকার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে শহিদুল হক বাবুলের কাছে এ পদক তুলে দেয়া হয়। সাংগঠনিক দায়িত্ব ও সমাজসেবামূলক কার্যক্রমের এ পদক পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপি নেতা, মোরেলগঞ্জ – শরনখোলা থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী, কাজী খায়রুজ্জামান শিপন ও তার সহধর্মিণী কে কে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোসাঃ তাহারুন জামান নিপা ।
মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল মুঠোফোনে জানান, এই পদক আমার একার নয় এটা সুন্দরবন ঘেষা মোরেলগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের, এ সন্মান আমার সাংগঠনিক দায়িত্ব আরও বেগবান করবে,তিনি বলেন আমার এই পদক মোরেলগঞ্জ উপজেলা ও পৌরসভার সকলের তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের প্রাপ্য।
সম্মাননা গ্রহণের পর কাজী খায়রুজ্জামান শিপনের সাথে শুভেচ্ছা বিনিময়কালে জেলা বিএনপি এ নেতা বলেন, এই স্বীকৃতি শহিদুল হক বাবুল চাচার দায়িত্ব আরও বাড়িয়ে দিলো। আশা করি আগামী দিনে তিনি দলের আদর্শ বাস্তবায়নে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবে।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন,মোরেলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আফজাল হোসেন জোমাদ্দার শামীম আহসান ফকির,খাউলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম কিসলু সহ অনন্য নেতৃবৃন্দ।