সৈয়দ মনজুর এলাহীর মৃত্যুতে ঢাকা স্টক এক্সচেঞ্জ চেয়ারম্যান এর শোক

স্বনামধন্য ব্যবসায়িক ব্যক্তিত্ব এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মনজুর এলাহি আজ ১২ মার্চ ২০২৫ তারিখে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ————– রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর৷ সৈয়দ মঞ্জুর এলাহী বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

সৈয়দ মনজুর এলাহী ২০০২ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের মনোনীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন৷ দায়িত্ব পালনকালীন সময়ে পুঁজিবাজার উন্নয়নে তিনি অগ্রগামী ভূমিকা পালন করেন।

তাঁর মৃত্যুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেন৷ এসময় তিনি বলেন, সৈয়দ মনজুর এলাহি দেশের অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং সফল ব্যবসায়িক নেতা ছিলেন। শিল্প ও বাণিজ্য, পুঁজিবাজার ও ব্যাংকিং খাতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সরকারের নীতিনিধারণী পর্যায়েও তিনি সফলতার স্বাক্ষর রেখে গিয়েছেন৷ তাঁকে এদেশের ব্যবসায়িক সমাজ, তরুণ উদ্যোক্তা তথা সাধারণ জনগণ সকলেই শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

আরো