চট্টগ্রামে টেরিবাজারের কাপড়ের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

চট্টগ্রামের টেরিবাজারে একটি ছয়তলা ভবনের কাপড়ের গুদামে আগুন লেগেছে।

আজ রোববার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে ছয়তলা ভবনের প্রথম তলার গুদামে আগুন লাগে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

টেরিবাজার বন্দরনগরীর অন্যতম ব্যস্ততম এলাকা। এখানে বেশকিছু পোশাক ও কাপড়ের বাজার আছে এবং ঈদের কেনাকাটার জন্য বেশ জনপ্রিয়।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে ৩টি ফায়ার স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

রাত সাড়ে ৮টায় এ প্রতিবেদন তৈরি পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছিল।

আরো