এসআইবিএল ব্যাংক দখলদার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ওমানববন্ধন অনুষ্ঠিত

সোশ্যাল ইসলামীব্যাংক (এসআইবিএল) এর সাধারণ শেয়ার হোল্ডারদের ব্যানারে আজ জাতীয় প্রেসক্লাবের ভিআইপিলাউঞ্জে সংবাদ সম্মেলন এবং এর পর সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসআইবিএলব্যাংক দখলদার মুক্ত করার দাবিতে ব্যাংকের শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানানো হয়। অধিকাংশ বক্তারা একইসূরে বলেন,‘স্বৈরাচারের মদদপুষ্ট ও অবৈধ দখলদার এস আলম এর থাবা থেকে ব্যাংক টিউদ্ধার করতে হবে। অবিলম্বে মূল মালিকদের মালিকানা ফেরত দিয়ে প্রতিষ্ঠাতা স্পন্সরডিরেক্টরদের সমন্বয়ে পর্ষদ পুন র্গঠন করতে হবে। এস আলমগংনামে-বেনামে এই ব্যাংক হতে বিপুল অর্থ সরিয়ে নিয়েছে- সেটি পুনরুদ্ধারে পদক্ষে পনিতে হবে।’ তারাজানায়, ‘এসআলমের পেটোয়া বাহিনী ইতোমধ্যে দখল দারিত্ব বজায় রাখতে ব্যাংক কর্মকর্তাদের উপর হামলা ও ভয়ভীতি প্রদর্শন করছে।’

ব্যাংকখাতে সুস্থ্য ধারা ফিরিয়ে আনতে অবৈধভাবে দখলকৃত এসআইবিএল এর উদ্যোক্তা পরিচালকদের পুনর্বহাল করা জরুরি।মানববন্ধনে এসআইবিএলএর স্পন্সরডিরেক্টর ও শেয়ার হোল্ডারদের অনেকে ইউপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মেজর (অব.) রেজাউলহক, সাবেকইসি চেয়ারম্যান মো. আনিসুলহক, সাবেক পরিচালক সুলতান আহমদ, নূরেআলম চৌধুরী, এএফএম আসাদুজ্জামান, আবুলবাশারভূঁইয়া, অডিটকমিটির চেয়ারম্যান মো. আবদুর রহমান প্রমূখ।

বক্তারা বলেন, এস আলম ও তার সহযোগীদের চক্রান্তে সাধারণ আমানত কারীদের হাজার হাজার কোটিটাকা নামে বেনামে লোপাট করা হয়েছে। সাধারণ শেয়ার হোল্ডার ও উদ্যোক্তা পরিচালকগন এ বিষয়ে সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন।

আরো