এশিয়াটিক গ্রুপের বিরুদ্ধে দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ
এশিয়াটিক গ্রুপের বিরুদ্ধে দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, অংশীদারিত্ব স্থগিতের আহ্বান ডব্লিউপিপি’র”
গাজী আনোয়ার যুক্তরাজ্যভিত্তিক শীর্ষস্থানীয় আইন সংস্থা বিন্ডম্যানস এলএলপি সম্প্রতি ডব্লিউপিপি’র সিইও মার্ক রিড-কে একটি আইনি নোটিশ পাঠিয়েছে। নোটিশে, দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং একচেটিয়া ব্যবসার অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশের বৃহত্তম বিজ্ঞাপনী প্রতিষ্ঠান এশিয়াটিক ৩৬০ গ্রুপ-এর সাথে অংশীদারিত্ব অবিলম্বে স্থগিত করার আহ্বান জানানো হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, অ্যান্টি-ডিসক্রিমিনেশন অ্যান্ড করাপশন ফোরাম (ADAC) এশিয়াটিক গ্রুপের বিরুদ্ধে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটি সরকারপন্থী প্রচারণা ছড়াতে এবং রাজনৈতিক সংযোগ কাজে লাগিয়ে লাভজনক চুক্তি অর্জন ও দেশের বিজ্ঞাপন শিল্পে আধিপত্য বিস্তার করছে।
এই অভিযোগগুলো এমন সময় সামনে এসেছে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনা তীব্রতর হচ্ছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) হাসিনা ও তাঁর ৬৯ জন সহযোগীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চালাচ্ছে।
২০২৪ সালের মাঝামাঝি জাতিসংঘ মানবাধিকার পরিষদ-এর এক প্রতিবেদনে প্রকাশ পায়, বাংলাদেশে আন্দোলন ও বিক্ষোভ চলাকালে ১,৪০০-এর বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে ১২-১৩ শতাংশ শিশু।
এই পরিস্থিতিতে, এশিয়াটিক গ্রুপ-এর প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান, সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর-কে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়।
রাজনৈতিক পক্ষপাতিত্ব
প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের-এর পরিবারের মালিকানাধীন এশিয়াটিক গ্রুপের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, গত ১৬ বছর ধরে রাজনৈতিক সম্পর্ক কাজে লাগিয়ে বাংলাদেশের বিজ্ঞাপন বাজারে আধিপত্য প্রতিষ্ঠা করেছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটি গ্রামীণফোন, রবি, বাংলালিংক, বিকাশ, মারিকো, রেকিট, কোকা-কোলা, এপেক্স,পেপসিকো, ডানোন ও কোলগেটসহ বহু বহুজাতিক কোম্পানির মিডিয়া বাজেট নিজেদের নিয়ন্ত্রণে এনেছে।
এছাড়া, ও এশিয়াটিক মাইন্ড শেয়ার যে কোম্পানিগুলো নিয়ে কাজ করতো তাদের কাছ থেকে তারা ম্যাজিস্ট্রি পাওয়ার নিয়ে রাখত যাতে বিজ্ঞাপন গুলো যেভাবে খুশি সেভাবেই বিতরণ করা যায়।যাকে খুশি তাকেই দেয়া যায়। সংস্থাটি সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ-এর গুরুত্বপূর্ণ সহায়তায় বড় বড় সম্প্রচারের একচেটিয়া অধিকার নিশ্চিত করেছিল।
