বাজাজ পালসার এফ ২৫০ ডুয়েল চ্যানেল এবিএস মোটরসাইকেলের উদ্ভোধন করল উত্তরা মোটর্স

রাজধানী ঢাকার আইসিসিবি, বসুন্ধরায় ঢাকা মোটর শোতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্তরা মোটর্স বাংলাদেশে মোটরসাইকেল গ্রাহকদের অন্যতম চাহিদার উচ্চতর সিসির বাজাজ পালসার এফ ২৫০ ডুয়েল চ্যানেল এবিএস মোটরসাইকেল এর শুভ উদ্ভোধন করে। বাংলাদেশে বাজাজ অটো ভারত, এর একমাত্র পরিবেশক উত্তরা মোটর্স লিমিটেড ।

বাজাজ পালসার এফ ২৫০ এর শক্তিশালী ২৫০সিসি ইঞ্জিন রাইডারদেরকে শক্তিশালী রাইড অফার করে। এর উন্নত প্রযুক্তির মিশ্রণ এই ক্যাটাগরিতে এক নতুন মাত্রা স্থাপন করেছে। বাজাজ পালসার এফ ২৫০ একটি শক্তিশালী এবং স্মার্ট লুকিং ২৫০সিসি ওয়েল কুল্ড ইঞ্জিন, এলইডি প্রজেক্টর হেডল্যাম্প, এ্যাডজাষ্টেবল মনোশক সাসপেনশন, টিউবলেস টায়ার, সামনের চাকা ১১০/৭০ ও পিছনে মোটা চাকা ১৪০/৭০, ব্লুটুথ, গিয়ার ইন্ডিকেট.র সহ রয়েছে সব আধূনিক প্রযুক্তির বৈশিষ্ট্য যা সত্যিকারের একটি স্পোর্টস বাইক।

ইঞ্জিনটি ২৪.৫ পিএস পাওয়ার এবং ২১.৫ এনএম টর্ক উৎপন্ন করে। হাইড্রোলিকভাবে পরিচালিত ডুয়েল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (অইঝ) সহ রয়েছে ডিস্ক ব্রেক। পালসার এফ ২৫০ সম্পর্কে আরও জানতে িি.িনধলধলধঁঃড়.পড়স/বহ-নফ বা চঁষংধৎ ইধহমষধফবংয ফেসবুক পেজ দেখুন।

দুই দশক আগে শুরু থেকেই বাজাজ পালসার সারা বিশ্বে স্পোর্টস মোটরসাইকেল এর পথ প্রদর্শক। দীর্ঘ সময়ের এই সেগমেন্টের উন্নতির সাক্ষী হিসাবে পালসার মডেলটি আজ স্পোর্টস বাইকিং এর সমার্থক হয়ে উঠেছে। সম্পূর্ণ নতুন পালসার এফ ২৫০ উদ্ভোধন করার সাথে সাথে, বাংলাদেশে আবারও স্পোর্টস বাইক এর বিবর্তন ঘটেছে যা বাংলাদেশে মাইলফলক।

উত্তরা মোর্টস লিমিটেডের চেয়রম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মতিউর রহমান পালসার এফ ২৫০ এর শুভউদ্বোধন করেন, উত্তরা মোটর্স লিমিটেডের পরিচালক, বিজনেস প্ল্যানিং জনাব নাঈমুর রহমান সহ উত্তরা মোটর্সের উচ্চপদস্থ কর্মকর্তা, বাইকিং কমিউনিটি, মোটরসাইকেলের গ্রাহক বৃন্দ এবং শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মোটরসাইকেলটির প্রারম্ভিক মূল্য টাকা ৩৬৫,০০০/-, ঢাকা মোটর শো চলাকালিন (১লা মে থেকে ৩রা মে পর্যন্ত) সময়ে উত্তরা মোটর্স এর প্যাভিলিয়নে এফ ২৫০ বুকিং দিয়ে ১৫,০০০ টাকা ক্যাশ ব্যাক এর সুযোগ রয়েছে।

আরো