রিয়েলমি সি৭৫ স্মার্টফোনে বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক: বিশ্বখ্যাত স্মার্টফোন ব্র্যান্ড দাবি করা রিয়েলমির সি৭৫ স্মার্টফোনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা এক ভিডিওতে ভুক্তভোগীকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। রিয়েলমি ফোনের বিল্ট কোয়ালিটি নেই হতাশা ব্যক্ত করতে দেখা গেছে।
ভিডিওর বক্তব্য অনুযায়ী, ভুক্তভোগী ব্যবহারকারী রিয়েলমি সি৭৫ স্মার্টফোন চার্জে দিয়ে টেবিলের উপর রেখেছিলেন। এর কিছু সময় পর বিকট শব্দে স্মার্টফোনটিতে বিস্ফোরণ হয়। ব্যাটারি বিস্ফোরণের ফলে স্মার্টফোনটির পেছনের কাভার প্রায় সম্পূর্ণ পুড়ে যায়। ডিভাইসটির ডিসপ্লে কাঠামো থেকে আলাদা হয়ে যায়। বিস্ফোরণে স্মার্টফোনটি পুরোটাই আঁকাবাঁকা হয়ে যায়।
জানা যায়, ভুক্তভোগী বিস্ফোরিত রিয়েলমি সি৭৫ স্মার্টফোনটি সার্ভিস সেন্টারে নিয়ে গেছেন। যেখানে একজনকে ব্যঙ্গ করে বলতে শোনা যায়- আপনাদের পানিতে চুবানো যায় “হট” মডেল রিয়েলমি সি৭৫! ব্যাপারটা সুন্দর না? বেশি না, পকেটে রাইখা ব্লাস্ট হয় নাই, টেবিলের উপর রেখেছিল, ব্লাস্ট হইয়া গেছে। তাই তেমন বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তারপর ব্যাঙ্গ করে বলতে শোনা যায়- বেশি না শুধু পানিতে চুবালেই কাজ হয়ে যেত। কিন্তু ভাই (ভুক্তভোগী) ভুল কইরা পানিতে চুবায়নি। এই সেই রিয়েলমির বিখ্যাত সি সিরিজের সি৭৫।
রিয়েলমির সি সিরিজের অভিনব ক্যামেরা প্রতারণা নিয়ে তরুণ স্মার্টফোন প্রেমীদের মধ্যে সমালোচনার ঝড় বইছে। যে কারণে দেশের টেক রিভিউয়াররা সি সিরিজের স্মার্টফোনের মান ও বাইরের কেসিংয়ে চটকদার ৩ ক্যামেরা স্লটের কেসিং লাগানো থাকলেও ভেতরে কেবল একটি ক্যামেরা নিয়ে নতুন করে রিভিউ দিতে বাধ্য হয়েছেন। এবার আলোচিত সি সিরিজের স্মার্টফোন বিস্ফোরণের ঘটনা ব্র্যান্ড হিসেবে রিয়েলমির বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলেছে।
