ছুটির দিনসহ প্রতিদিন ক্রসবর্ডার পেমেন্টসেটেলমেন্ট সম্পন্ন করতে জে.পি. মরগানপেমেন্টসের ‘ওয়্যার ৩৬৫’চালুকরলো ব্র্যাক ব্যাংক

ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫:‘ওয়্যার ৩৬৫’ নামক পেমেন্ট সেবা চালুর লক্ষ্যে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান জে.পি. মরগান পেমেন্টসের সাথে কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। এই পেমেন্ট সেবার আওতায় ছুটির দিনসহ বছরে ৩৬৫ দিন রিয়েল-টাইম ক্রসবর্ডার বা আন্তঃদেশীয় সেটেলমেন্ট সেবা উপভোগ করা যাবে।
এই চুক্তির ফলে পেমেন্ট সুবিধায় যুক্ত হলো এক নতুন মাত্রা, যা এই অঞ্চলের আন্তঃদেশীয় আর্থিক লেনদেনকে করবে আরও ঝামেলাহীন ও নির্ভুল।

বর্তমান দুনিয়ায়দ্রুততা এবং সহজপ্রাপ্যতাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়। জে.পি. মরগানপেমেন্টসের ‘ওয়্যার ৩৬৫’ সুবিধাটি আর্থিক প্রতিষ্ঠানগুলোকে গ্রাহকদের ক্রমবর্ধমান প্রয়োজন পূরণে সহায়তা করে। এর ফলে, আর্থিক প্রতিষ্ঠানগুলো জরুরি ক্রসবর্ডার লেনদেনগুলো দ্রুত ও তাৎক্ষণিকভাবে সম্পন্ন করতে পারবে। এই সেবা পাওয়া যাবে সাপ্তাহিক ছুটির দিনেও।

বাংলাদেশসহ পৃথিবীর অল্প কিছু দেশে শুক্রবার ও শনিবারে সাপ্তাহিক ছুটি থাকে, যেখানেবিশ্বের বেশিরভাগ দেশগুলোতেইএই সাপ্তাহিক ছুটি পালন করা হয় শনিবার ও রবিবারে। এর ফলে ক্রসবর্ডার সেটেলমেন্টের জন্য সপ্তাহে মাত্র চার দিন সময় পাওয়া যায়। ‘ওয়্যার ৩৬৫’ সুবিধার ফলে গ্রাহকরা এখনবছরের ৩৬৫ দিনইতাঁদের মার্কিন ডলার অ্যাকাউন্টের মাধ্যমে জে.পি. মরগানের ক্লায়েন্টদের কাছে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এর ফলে প্রতিদিনের সেটেলমেন্টেগতি ওস্বচ্ছতা নিশ্চিত হবে।

গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা এবং প্রযুক্তিগত উৎকর্ষতার সাথে তাল মিলিয়ে ‘ওয়্যার ৩৬৫’ ব্যবসা, সরকারি খাত, আর্থিক প্রতিষ্ঠান এবং নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর জরুরি ক্রসবর্ডার সেটেলমেন্টে দ্রুততা ও নিরাপত্তা নিয়ে এসেছে। এছাড়াও এই সুবিধাটির মাধ্যমে সেসব গ্রাহকরাও উপকৃত হবেন, যারা এই ডিজিটাল মাধ্যম ব্যবহার করে প্রতিনিয়ত ক্রসবর্ডার লেনদেন করে থাকেন।

এই চুক্তির বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “জে.পি. মরগান ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়্যার ৩৬৫-এর সঙ্গে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এর ফলে সপ্তাহে প্রতিদিন, এমনকি ছুটির দিনেও স্বল্প সময়ের মধ্যে ক্রসবর্ডার ও হাই-প্রায়োরিটি লেনদেন করা সম্ভব হবে। এই সুবিধার ফলে ব্র্যাক ব্যাংকের সাথে গ্রাহকদের লেনদেন হবে এখন আরও নির্বিঘ্ন, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়।”

জে.পি. মরগান পেমেন্টসের এশিয়া প্যাসিফিক অঞ্চলের হেড অব সেলসক্রিস্টিন ট্যান এই চুক্তির ব্যাপারে বলেন, “এখনকার বৈশ্বিক অর্থনীতিতে কর্মঘণ্টার বাইরেও ক্রসবর্ডার পেমেন্ট সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ব্যবসা-প্রতিষ্ঠানগুলোরজন্য সময়মতো ক্যাশ ফ্লো এবং দ্রুত সেটেলমেন্ট অপরিহার্য।‘ওয়্যার ৩৬৫’ঠিক গ্রাহকদের এই প্রয়োজনগুলোই মেটায়। এটি শুধু প্রযুক্তির উৎকর্ষতাই নয়, বরং এটি গ্রাহকদের জন্য একটি সুবিধাজনক ও স্বাচ্ছন্দ্যময় পেমেন্ট-ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলনও।”

গ্রাহকদের বৈচিত্র্যময় ও পরিবর্তনশীল ব্যাংকিং প্রয়োজন মেটাতে তাঁদের আধুনিক ও উদ্ভাবনী ব্যাংকিং সেবা দেওয়ার ব্যাপারে এটি ব্র্যাক ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আরো