ব্র্যাক ব্যাংকের এমডির পদত্যাগ

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২৭ মে) ব্যক্তিগত কারণ দেখিয়ে সেলিম আর এফ হোসেন পদত্যাগ করেছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন তিনি।

ব্র্যাক ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সেলিম আর.এফ. হুসেন আজ, ২৭ মে ২০২৫ তারিখ থেকে পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পরিচালনা পর্ষদ জনাব হুসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছে এবং এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন চেয়েছে।

ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং কর্পোরেট ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং প্রধান জনাব তারেক রেফাত উল্লাহ খানকে ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (বর্তমান দায়িত্ব) হিসেবে নিযুক্ত করেছে।

আরো