সামনে নতুন ধারার রাজনীতির সুযোগ সৃষ্টি হবে: আসলাম চৌধুরী (এফসিএ)
নিজস্ব প্রতিবেদক:’তারুণ্যের স্বপ্ন’ এর পক্ষে কামরুল হাসান তুষার এই অনুষ্ঠানের আয়োজন করেন। মোহাম্মদ আলম এর উপস্থাপনায় শুরু হয় অনুষ্ঠান প্রধান অতিথি,বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. আসলাম চৌধুরী বলেছেন, ‘আমি বিভিন্ন সময় বিএনপিতে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করি, শেষে একটা তকমা লাগিয়ে হাসিনা সরকার আমাকে গ্রেফতার করেএটা সারা বিশ্বের মিডিয়াতে প্রচার করার মাধ্যমে উনি হয়তো আমার ক্ষতি করতে চেয়েও সারাবিশ্বে আমার পরিচিতিটা অনেক বাড়িয়ে দিয়েছে। কোন সাজা ছাড়া দীর্ঘ আট বছর তিন মাস একনাগারে জেল খেটেছি। বিভিন্ন সময় ১৩৫টা মামলা দেওয়া হয়েছে। অনেকগুলোতে খালাস পেয়ে শেষ পর্যন্ত ৭৬টি মামলা ছিল। এরপর নতুন প্রজন্মের ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে নতুন স্বাধীনতা এলো তার কিছুদিন পর আমি বের হই।’
শুক্রবার (৩০ মে) রাতে আসলাম চৌধুরীকে নিয়ে আয়োজন করা ‘তারুণ্যের স্বপ্ন’ নামক একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজধানীর বনশ্রী মেরাদিয়া এলাকার একটি রেস্তরাঁয় ওই অনুষ্ঠানের আয়োজন করে…
এসময় আসলাম চৌধুরী আরো বলেন, বাংলাদেশের রাজনৈতিক ধারার অনেক পরিবর্তন এসেছে এবং সামনে এই পরিবর্তনের মাধ্যমে গণতন্ত্রের বিকাশগুলো ভিন্নভাবে দেখা যাবে। বর্তমানে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন সংস্কার কর্মসূচি করছে। ছাত্র-জনতার মনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দল গঠন হচ্ছে, সামনে আরো দল গঠন হবে। সামনে দেখা যাবে যে এখন যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ আছে অন্যান্য দল গুলো বিভিন্ন সমস্যায় করার কারণে সামনের দিনগুলোয় নতুন ধারার রাজনীতির সুযোগ সৃষ্টি হবে। এই সময়গুলোতে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য নেতৃত্বের প্রয়োজন।
তারুণ্যের স্বপ্ন অনুষ্ঠানে, মোঃনজরুল ইসলাম মনু,মো: আব্দুর রাজ্জাক, মো:আবুল কাশেম (সুজন), মো:রায়হান, মো:আলী জাহিদুল ইসলাম রুবেলসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
