গ্লোবাল ইসলামী ব্যাংকের ৪২তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গ্লোবাল ইসলামী ব্যাংকের ৪২তম বুনিয়াদি প্রশিক্ষণকর্মশালার সমাপনী অনুষ্ঠান ব্যাংকের ঢাকাস্থ ট্রেনিংইনস্টিটিউটে ০১ জুন ২০২৫ তারিখ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি ব্যাংকের সার্কুলার ও গাইডলাইনের আলোকে দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম সম্পাদনের পাশাপাশি গ্রাহকদের সেবাপ্রদানের ক্ষেত্রে আন্তরিকহতে প্রশিক্ষণার্থীদের উপদেশ দেন। একই সাথে সততা, নৈতিকতা এবং শরীয়াহর ভিত্তিতে দৈনন্দিন দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। কর্মশালায় উপব্যবস্থাপনা পরিচালক সামিকরিম ও এ. এফ.সাব্বির আহমদ, ট্রেনিংইনস্টিটিউটের প্রিন্সিপাল মোঃহুমায়ুন কবির বক্তব্য প্রদানকরেন। মাসব্যাপী এই প্রশিক্ষণকর্মশালায় মোট ৩২জন প্রবেশনারি অফিসার অংশগ্রহণ করেন।

আরো