ওয়াজ মাহফিলে বাধা

একই পথে হাটছে বিএনপির নেতা কর্মীরা

স্বৈরাচার ফ্যাসিস্ট সাবেক আওয়ামীলীগ সরকার বিগত দিনগুলোতে আমরা দেখে আসছি ফ্যাসিস্টেদের নেতাকর্মীরা সারা বাংলাদেশে তাদের নেতাকর্মীদের নির্দেশ দেয়া ছিল আলেমরা যে যেখানে ওয়াজ মাহফিল করবে সেখানে স্বৈরাচারের সুনির্দিষ্ট তাদের লিখিত অথবা তাদের কথামতো বয়ান করতে হতো।না হলে তাদেরকে সেখানে কোন আলেমকে কথা বলতে দেয়া হতো না। আমরা দেখেছি মসজিদের ইমামকে বলে দেয়া হতো সে কি বিষয় নিয়ে কথা বলবে কোন রকমের রাজনীতি বা রাজনৈতিক কোনো আলোচনা কিছুই মসজিদে করতে দেয়া হতো না। তাদের কথামতো মসজিদে আলোচনা না হলে সেই ইমামকে হুমকি-ধমকি কিংবা মারধর পর্যন্ত করা হতো এবং প্রয়োজনে মসজিদ কমিটিকে চাপ দিয়ে বাদ দেয়ানো হতো। সারা দেশের চিত্র ছিল একই রকমের। বর্তমানে একই পথে হাটছে বিএনপির নেতা কর্মীরা তারা বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়ে তাদের পছন্দ না হলে সেখানে আলেমদের কথা বলতে দেয়া হচ্ছে না। আলেমদের বলা হয় আমাদের এজেন্ডা নিয়ে কথা বলতে হবে দেশের চুরি-চামারি দখলবাজি এগুলো নিয়ে কথা বলা যাবে না। ইমামদের এভাবে বলে দেয়া হচ্ছে। এদিকে সোশ্যাল মিডিয়া ঘেটে দেখা গেল প্রতিটা টিক টকে বিএনপির নেতাদের এলোমেলো কথা দিয়ে সাজিয়েছে। একই রকমের সাজিয়েছে ফেইসবুকে প্রতিটা নিউজ যেন বিএনপি’র বিপক্ষেই চলে।তবে সেদিকে নেতাদের কোন খেয়াল নেই তারা তাদের ডিসেম্বর নিয়ে ব্যস্ত নির্বাচন হতেই হবে তবে ডিসেম্বরে।একজন নেতা নাম প্রকাশ্য অনিচ্ছুক তিনি বলেন বাংলাদেশের ইতিহাসে একটা দল বর্তমানে সবচেয়ে বড় দল হিসেবে বিবেচিত থাকা অবস্থায় এত দ্রুত জনপ্রিয়তা কমে যায় সেটা হয়তো কেউ জানেনা।তবে বিএনপির অনেক নেতা মনে
করেন বিএনপির ইমেজ একেবারেই নষ্ট হয়েছে এর কারণ সারা বাংলাদেশের বিএনপির কিছু সংখ্যক নেতাকর্মীদের কারণে। পাঁচই আগস্টের পরে দখল লুটতরাজ চাঁদা তোলা রাস্তাঘাটে ফুটপাথ থেকে চাঁদা তোলা মানুষের ঘের বাড়ি দখল করা এগুলোই তাদের নিত্যদিনের কাজ। সাধারণ মানুষ তাদের কর্মকান্ডে চরমভাবে হতাশ তাই মানুষের মধ্যে বিএনপি বিরোধী মনোভাব তৈরি হয়েছে। ছবিগুলো ফেসবুক থেকে নেওয়া।

আরো