সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ জুন) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে চলছে লেনদেন। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।Stock market education
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১ দশমিক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৭৫ পয়েন্টে।
শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৩ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৯০ পয়েন্টে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১০৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১২ টির, কমেছে ১৫৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৬ টি কোম্পানির শেয়ারদর।
