প্রতারণার ফাঁদ “৩৬ পিস ৩৮ পিস ৫২ পিস কুকিং সেট কিনুন”

“৩৬ পিস ৩৮ পিস ৫২ পিস কুকিং সেট কিনুন” এই শিরোনামে লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ আরো অনেকগুলো সাইডে এই বিজ্ঞাপন গুলো চলে বাসাবাড়িতে কাজে লাগে সে কারণেই মা-বোনদের আকৃষ্ট করে।তাতেই প্রতারিত হচ্ছে অনেক গৃহিণী তবে গুণীজনদের কাছে জানতে চাইলে তারা বলেন এভাবে চলতে থাকলে আগামীতে অনলাইন ব্যবসাতে ভাটা পড়বে মানুষ আস্থা হারিয়ে ফেলবে অনলাইনের মাধ্যমে কেনাকাটা বন্ধ করবে। বিভিন্ন পেইজে বিজ্ঞাপন দেখায়,বিজ্ঞাপনের পিছনে রয়েছে বড় ধরনের ফাঁদ। অনেক ভুক্তভোগীরা অভিযোগ করেছে অনেকেই প্রতারিত হয়েছেন। টাকা দেয়ার পরেও মাল পান নাই এমনই একজন ভুক্তভোগি নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন তাদের অফারটি নেয়ার জন্য আমি ফোন দেই, জানান তাদের দোকানের নাম সিরামিক গ্যালারি দোকান দিনাজপুরের নিউমার্কেটের ভিতরে। তাদের অফার প্যাকেজ ২৯৯৯ টাকা সিরামিক গ্যালারির +8801337301770.নাম্বারে বুকিং চার্জ ৩৫০ টাকা বিকাশ করতে বলেন।পরের দিন বাসা থেকে অফার টি ডেলিভারি দিয়ে বাকি ২৬৫০ টাকা নিয়ে যাবে। পরের দিন ঠিক সকাল ১১ টায় মিরপুর থেকে এক লোক ফোন দিয়ে বলে দিনাজপুর থেকে আপনার মাল এসেছে আপনি কোর্ড নাম্বারটি দিয়েন,কিসের কোর্ড নাম্বার জানতে চাইলে বলে আপনার কাছে বাকি থাকা ২৬৫০ টাকা বিকাশে পাঠান তারপরে কোর্ড নাম্বার পাবেন। কোর্ড নাম্বার দিলে মাল ডেলিভারি হবে আর না হলে হবে না।দিনাজপুরে সিরামিক গ‍্যালারির কাছে জানতে ফোন আপনার সাথে কথা হয় ৩৫০/ টাকা বুকিং চার্জ দেয়া হল ২৬৫০/ টাকা আপনি মাল ডেলিভারি দিয়ে বাসা থেকে নেবেন কথার বরখেলাপ কেন করলেন কোন উত্তর না দিয়ে ফোন কেটে দেয়। ওই নাম্বারে আর কোনভাবেই ফোন যাচ্ছিল না। মিরপুরে তাদের পাতানো লোক ফোন দিয়েছিল মাল আসছে বলে তার মুঠো ফোনে একাধিকবার ফোন দিও বন্ধ পাওয়া যায়।এই নাম্বার +8801335425913.এই বিষয়ে সেরামিক গ্যালারিতে মুঠোফোনে জানতে চাওয়া হলে আকাশবাণীবিডি২৪ ডডকম এর প্রতিবেদকের সাথে অসৌজন্য মূলক আচারণ করেন।

আরো