১৬০০ কোটি রুপির সিনেমা সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে ‘রামায়ণ’

বলিউডে মুক্তি পাচ্ছে সর্বোচ্চ বাজেটের সিনেমা ‘রামায়ণ’। শুধু তাই নয়, নিতেশ তিওয়ারির পরিচালনায় এই সিনেমাটি হতে যাচ্ছে একটি মেগাপ্রজেক্টও;যা দুই পর্বে বিভক্ত। সিনেমাটিতে রয়েছেন বলিউডের রণবীর কাপুর ও দক্ষিণের যশ।
ভারতীয় গণমাধ্যমের খবর, রাম-রাবণের ঘটনা পর্দায় আনতে খরচ হচ্ছে ব্যাপক বাজেট শুধু প্রথম পর্বের নির্মাণেই ব্যয় ধরা হয়েছে ৯০০ কোটি, যেখানে বিশালাকৃতির বাজেট, চোখ ধাঁধানো ভিএফএক্স আর পৌরাণিক চরিত্রের বিস্তৃত জগৎ রচিত হচ্ছে। 
এরপর দ্বিতীয় ভাগে অর্থাৎ ‘রামায়ণ ২’-এর জন্য আরও ৭০০ কোটি খরচ করা হবে যেখানে থাকবে ধুন্ধুমার অ্যাকশন সিকোয়েন্স বিশ্বব্যাপী মুক্তির লক্ষ্যে তৈরি এই সিনেমার মোট বাজেট দাঁড়িয়েছে ১৬০০ কোটি রুপি; যা হতে যাচ্ছে ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা।

আরো