ইসলামী ব্যাংকের পরিচালক” ডঃ জোবায়েদুর রহমানের” বিরুদ্ধে অভিযোগ
বাংলাদেশ ইসলামিক ব্যাংকের পরিচালক “ডঃ জোবায়েদুর রহমানের” বিরুদ্ধে অভিযোগ করে ইসলামী ব্যাংক দিলকুশা হেড অফিসের সামনে আসেন আজ সকালে শেয়ারহোল্ডার ও গ্রাহক অধিকার সংরক্ষণ পরিশোধের নেতাকর্মীরা।খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে মতিঝিল থানা পুলিশের যৌথ বাহিনীর টিম বাংলাদেশ ইসলামী ব্যাংক দিলকুশার হেড অফিসের সামনে অবস্থান নেন। ইসলামী ব্যাংকের এক কর্মকর্তার সাথে কথা বলে জানা যায় বাংলাদেশ ইসলামিক ব্যাংকের পরিচালক
ডঃজোবায়েদুর রহমানের বিরুদ্ধে গ্রাহক ও শেয়ার হোল্ডাররা অভিযোগ করে লিফলেট বিতরণ ব্যানার পিস্টন তৈরি করেন। তাতে লেখা ছিল দুর্নীতি স্বজনপ্রীতি গ্রাহকদের সাথে অনৈতিক সম্পর্ক ও ব্যাংকের ইসলামী চরিত্র ধ্বংস করার চক্রান্ত ও ষড়যন্ত্রের কারণে পরিচালনা পর্ষদ থেকে তাকে অপসারণ দাবি করা হয়। এ ব্যাপারে ইসলামী ব্যাংকের পাবলিক রিলেশন অফিসার কে ফোন দেয়া হলে তিনি ফোন রিসিভ করেন নাই। তবে ব্যাংকের কর্মচারীদের সাথে কথা বলে জানা গেল অনেকেই বলাবলি করছেন ফ্যাসিবাদ আওয়ামী সরকারের আমলে থাকা কিছু কর্মকর্তাদের টাকা ব্যাংক থেকে তোলার জন্য কিছু জাল চেক এখানে আনা হয়েছিল। আবার কেউ কেউ বলছে জাল শেয়ার ভাঙ্গানোর জন্য লোকজন এসেছিল। তবে খোঁজ নিয়ে জানা গেল এ দুটি অভিযোগ কোনোটি সত্যি নয়।