(BIWTA)-এর চেয়ারম্যান কুতুবদিয়া ফেরি ও সী-ট্রাক চলাচলের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন
গতকাল ১৫ জুলাই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (BIWTA)-এর চেয়ারম্যান কুতুবদিয়া পরিদর্শন করেছেন,
ফেরি ও সী-ট্রাক চলাচলের সম্ভাব্য স্থান, প্রস্তাবিত স্থাপনা, নৌযোগাযোগ ব্যবস্থা এবং সংশ্লিষ্ট অবকাঠামো স্বরজমিনে পরিদর্শন করেন। তাঁর সঙ্গে BIWTA (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ) ও BIWTC (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন) -এর উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতির মধ্যে দিয়ে আগামীর কুতুবদিয়ার মানুষের কষ্ট থাকবে না মনে করছেন এলাকাবাসী।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন তিনি ওই এলাকার মানুষের উদ্দেশ্যে বলেন,
আশাকরি এই সফর এর ফলাফল কুতুবদিয়ার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন, স্থায়ী ও নিরাপদ নৌ-পারাপার/ফেরি সার্ভিস, বিনিয়োগ সম্ভাবনা এবং নতুন কর্মসংস্থানের দ্বার উন্মোচনে একটি মাইলফলক হয়ে উঠবে।
সব কিছুর উর্ধে গিয়ে জনগনের জন্য কাজ করতে হবে।
