“কেন্দুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে জাকারুল ইসলামকে দেখতে চায় তরুণরা”

রাজপথের আন্দোলন-সংগ্রামে থেকে উঠে আসা এক পরীক্ষিত নেতা জাকারুল ইসলাম। কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের বর্তমান সদস্য সচিব হিসেবে তাঁর নেতৃত্ব ছাত্ররাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

তাঁর হাত ধরে রাজপথে গড়ে উঠেছে হাজারো ত্যাগী ও আদর্শিক ছাত্রনেতা। দলের কঠিন সময়গুলোতে রাজপথে সাহসিকতার পরিচয় দিয়ে দলের প্রতি তাঁর নিষ্ঠা ও দায়িত্ববোধের প্রমাণ রেখেছেন বারবার।

আজকের তরুণ প্রজন্মের কাছে জাকারুল ইসলাম শুধু একজন নেতা নন, বরং একজন অনুপ্রেরণা। ফলে কেন্দুয়া উপজেলা ছাত্রদলের পরবর্তী সভাপতি হিসেবে তাঁকে দেখতে চায় উপজেলার তৃণমূল থেকে শুরু করে উদ্যমী তরুণ কর্মীরা।

তাঁদের মতে, সংগঠনকে গতিশীল ও রাজপথে আগের সেই শক্ত অবস্থানে ফিরিয়ে আনতে জাকারুল ইসলামের মতো সাহসী, দূরদর্শী ও রাজপথে অভিজ্ঞ নেতার নেতৃত্ব এখন সময়ের দাবি।

ছাত্রদলের একাধিক সিনিয়র নেতাও মনে করছেন, সময় এসেছে সেই পরীক্ষিত নেতাদের পুনরায় নেতৃত্বে আনার, যারা দলে ত্যাগ স্বীকার করেছেন এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ইতোমধ্যেই নিজেদের প্রমাণ রেখেছেন।

আরো