মেঘনা ব্যাংক পিএলসি-এর১৯৬তম বোর্ড সভা অনুষ্ঠিত
মেঘনা ব্যাংক পিএলসি-এর ১৯৬ তম বোর্ড সভা ৩০জুলাই২০২৫তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের সম্মানিত চেয়ার পারসন উজমা চৌধুরী।
সভায় ব্যাংকের স্বতন্ত্র পরিচালকবৃন্দ— জনাব মোহাম্মদ মামুনুল হক, জনাব মোঃরজব আলী, জনাবএম. নজরুল ইসলাম, জনাব হাবিবুর রহমান এবং জনাব মোঃআলি আকতার রিজভী এফসি এ—উপস্থিত ছিলেন।
সভা শুরুর পূর্বে, মেঘনা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড ২০২৪ অর্থবছরের লভ্যাংশ ওয়ারেন্ট ব্যাংকের সম্মানিত চেয়ারপারসনের নিকট হস্তান্তর করে।