ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সাংবাদিকদের জন্য ‘ডিজিটাল সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ
সোমবার ৪ আগস্ট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সাংবাদিকদের জন্য ‘ডিজিটাল সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ
গত ২-৩ আগস্ট ড্যাফাডিল ইন্টারনাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের উদ্যোগে চাঁদপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের জন্য `জিটাল সাংবাদিকতা ‘ বিষয়ক দু’দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচী বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ল্যাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ আগস্ট এ প্রশিক্ষরণর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এম আর কবির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি রহিম বাদশাহ , সাধারন সম্পাদক মো: কাদের পলাশ, ড্যাফাডিল ইন্টারনাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রদান আফতাব হোসেন, সহযোগী অধ্যাপক ড. মোঃ আবদুল কাবিল খান ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের জ্যেষ্ঠ সহকারি পরিচালক মোঃ আনোয়ার হাবিব কাজল।
দু’দিনব্যাপী এ প্রশিক্ষণে চাদপুর প্রেস ক্লাবের ৩০ জন সদস্য অংশ গ্রহণ করেন। এ প্রশিক্ষণে ‘ডিজিটাল সাংবাদিকতা কি , কেন ও কিভাবে’, ‘মোবাইল ডিভডিও ধারনের মূলনীতিও সেটিংস’ মোবাইল ক্যামেরা প্রেমিং, শট টাইপ, ইন্টারভিউ, বি-রোল ধারন কৌশল ‘ এ বিষয়গুলি অন্তভূক্ত ছিল।
এর আগে ২ আগস্ট এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এফেয়ার্সের ডিন প্রফেসর ড. মোস্তফা কামাল এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. লিজা শারমিন।
ক্যাপশনঃ ড্যাফাডিল ইন্টারনাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের উদ্যোগে চাঁদপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের জন্য দু’দিনব্যাপী `জিটাল সাংবাদিকতা ‘ বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ বিতরন অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এম আর কবিরসহ অতিথিবৃন্দ।