শত শত কোটি টাকা আত্মসাত সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের ছেলেসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্বজনপ্রীতি, বিদেশি নাগরিকত্ব গোপন ক্ষমতার অপব্যবহার, অর্থপাচার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ব্যাংকের শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ থাকায় সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবিরের ছেলে রায়হান কবির ও তার স্ত্রীসহ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি)  সাবেক পরিচালক বশির আহমেদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার ৪ আগস্ট দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো জাকির হোসেনের আদালত এ আদেশ দেন। বশিরের স্ত্রীর নাম তারানা আহমেদ।
দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক আজিজুল হক অভিযোগ সংশ্লিষ্ট রায়হান কবিরের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, রায়হান কবিরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে উক্ত ব্যাংকের শত শত কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। তিনি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্তসূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ যাওয়া বন্ধ করা প্রয়োজন।
অপরদিকে বশির আহমেদ ও তার স্ত্রী তারানা আহমেদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মশিউর রহমান। আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিদেশি নাগরিকত্ব গোপন, অর্থ পাচারসহ নানা অনিয়মের অভিযোগ অনুসন্ধানের জন্য টিম গঠন করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্টরা দেশ ত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাওয়া বন্ধ করা আবশ্যক।

আবেদন আদালতের কাছে উপস্থাপন করেন দুদকের পাবলিক প্রসিকিউটর। পরে তা মঞ্জুর করা হয়।
দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক আজিজুল হক অভিযোগ সংশ্লিষ্ট রায়হান কবিরের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, রায়হান কবিরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে উক্ত ব্যাংকের শত শত কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। তিনি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্তসূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ যাওয়া বন্ধ করা প্রয়োজন।
অপরদিকে বশির আহমেদ ও তার স্ত্রী তারানা আহমেদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মশিউর রহমান। আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিদেশি নাগরিকত্ব গোপন, অর্থ পাচারসহ নানা অনিয়মের অভিযোগ অনুসন্ধানের জন্য টিম গঠন করা হয়েছে।

আরো