“শিগ্রই আসছি আপনাদের মাঝে দেশ বাসীর উদ্দেশ্যে” লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ
রাজধানীর পরে চট্টগ্রামের সীতাকুণ্ডসহ বিভিন্ন এলাকায় সাঁটানো হয়েছে পোস্টার একটি। গতকাল গভীর রাতে বিভিন্ন এলাকা থেকে তোলা ছবিতে দেখা যায় পোস্টারগুলো দেয়ালসহ বিভিন্ন জায়গায় লাগানো হয়। বিশ্বস্ত একটি সূত্র বলেছে পর্যায়ক্রমে বিভাগীয় শহর জেলা ও উপজেলাসহ ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত লাগানো হবে এই পোস্টার। চট্টগ্রাম চার সীতাকুণ্ড আসনের বিএনপি’র সাবেক এমপি এবং ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বিভিন্ন মামলায় আটক হয়ে বহু নির্যাতন নিপীড়নের শিকার হন।জেল হাজতে ৮ বছরেরও বেশি সময় আটক রাখা হয়, জুলাই গণ-অভ্যুথানের পর মুক্তি পান। আসলাম চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিএনপি’র যুগ্ম মহাসচিব ছিলেন। পোস্টটিতে লেখাআছে স্বাধীনতা ও জুলাই গণ-অভ্যূথানের অধিকার পূরণের অঙ্গীকারে, নতুন বাংলাদেশ বিনির্মাণে, সমগ্র সম্প্রদায়ের প্রতি- সহযোগিতার আহ্বান নিয়ে “শীঘ্রই আসছি আপনাদের মাঝে” লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। বিশ্বস্ত সূত্রে জানা যায় আসলাম চৌধুরী বিএনপি থেক পদত্যাগ করেছেন তবে কি কারনে পদত্যাগ করেছেন তা জানা যায়নি। পোস্টারটি সাটানোর পরে বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে কৌতুহল জেগেছে কেউ কেউ বলছে বিএনপি তাকে গুরুত্ব না দেয়ার কারণে দল থেকে বেরিয়ে গেছেন তিনি। আবার কেউ বলছেন ভালই হয়েছে ওনার জন্য এবং বিএনপির প্রবীণ নবীন অবহেলিত এবং বঞ্চিত নেতাকর্মীরা আবার রাজনীতি করার সুযোগ পাবে।