চরমপন্থীতে পরিণত হচ্ছে যুবলীগ ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক: স্বৈরা শাসক হাসিনা সরকার পতনের পরে আত্মগোপনে চলে যায় আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ কৃষকলীগ স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা। আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে যুবলীগ ছাত্রলীগ থেকে বাছাইকৃত কিছু সংখ্যক কর্মীদের নিয়ে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থীদের মত একটি সংগঠন, যেটা ইতিমধ্যেই নাম প্রকাশ হয়েছে “বঙ্গবন্ধু গেরিলা বাহিনীতে” এই বাহিনীর কাজ হবে লুকিয়ে থেকে বিভিন্ন দলের নেতাকর্মীদের ওপরে হামলা থেকে শুরু করে দেশের ক্ষতি সাধন করা।এবং বর্তমান অন্তবর্তী কালীন সরকারের আমলেই তৈরি করে ফেলেছে তাদের সংগঠন সক্রিয় হচ্ছে সারাদেশে।বিগত দিনগুলো যদি দেখি চরমপন্থীদের কর্মখণ্ড ছিল কোন মানুষের সাথে দ্বন্দ্ব থাকলে তাদেরকে মেরে ফেলা তাদের সম্পদ দখল করা বিভিন্ন সময়ে তাদেরকে চিঠি দিয়ে হুমকি দেয়া থেকে শুরু করে এমন কোন কাজ নেই যে চরমপন্থীরা করে নাই। একটি বিশ্বস্ত সূত্রে জানা গেল ট্রেনিংয়ের মাধ্যমে যুবলীগ ছাত্রলীগের কিছু নেতাকর্মী সংগঠিত হচ্ছে,তারা চরমভাবে ক্ষিপ্ত জামাত শিবির ও এনসিপির উপরে। তার নজির কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি কল রেকর্ড আওয়ামী লীগের এক নেতা উত্তরা পশ্চিম থানার ওসিকে ফোন দিয়ে হুমকি দেয়,জামাত শিবির ৫০ হাত মাটির নিচে থাকলেও সেখান থেকে বের করে তাদেরকে হত্যা করা হবে। ওই নেতা বলেন উত্তরা থানার এসআই যতজন আছেন আওয়ামী লীগের বিপক্ষে যারা কাজ করেন তাদের ফ্যামিলি সহ তাদেরকে দেখে নেয়ার হুমকি দেন, প্রশাসনে থাকা কর্মকর্তাদের এবং আর্মিতেও যদি থাকে সেখানেও তাদেরকে দেখে নেয়ার হুমকি দেয়।এই মুহূর্তে সরকার কঠোর হাতে দমন না করলে পরবর্তীতে দমন করা দুষ্কর হয়ে দাঁড়াবে। অন্তবর্তী কালীন সরকার প্রতিটা দপ্তরকে ঢেলে না সাজানোর কারণে প্রতিটা দপ্তরেই রয়েছেন তাদের সঙ্গীরা।প্রতিনিয়ত সর্ব অবস্থায় সাহায্য করছেন তারা,আর এই সাহায্য অব্যাহত থাকলে বিপদে থাকবে সরকারসহ দেশের প্রতিটি নাগরিক। পালিয়ে থাকা শেখ হাসিনা ভারতে বসেই বিভিন্ন রকমের ষড়যন্ত্রে লিপ্ত, দেশের নেতাকর্মীদের ফোনের মাধ্যমে উষ্কানি দিয়ে হামলা চালাতে ও বাধ্য করতে পারে।

আরো