মোরেলগঞ্জ পৌর উলামা মশায়েখ পরিষদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর শাখা উলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে শনিবার সকালে মোরেলগঞ্জ মডেল মসজিদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে “উলামা মশায়েখ সমাবেশ।

শনিবার ১৬ আগস্ট সকল ১০ টায় উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে উলামা মাশায়েখ বিভাগের সভাপতি অধ্যাপক নেছার উদ্দিনের সভাপতিত্বে সমাজে নৈতিকতা, শিক্ষা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আলেম সমাজের ভূমিকা, ধর্মীয় নেতৃত্ব ও সামাজিক অগ্রগতি সমান্তরালভাবে এগিয়ে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা,তরুণ প্রজন্মকে ইসলামী আদর্শে গড়ে তোলা, মসজিদ-মাদরাসা ভিত্তিক শিক্ষা কার্যক্রমকে আরও জোরদার করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান—-

সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। প্রধান বক্তা বাগেরহাট-০৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল আলিম।

বিশেষ অতিথি উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, পোর আমির মো. রফিকুল ইসলাম,
লতিফিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ড. রুহুল আমীন, অধ্যক্ষ ছবির আহমেদ, ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহিব্বুল্লাহ রফিক, উপজেলা জাতীয় উলামা মাশায়েখ আইশা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হামিদুল ইসলাম হামিদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোরেলগঞ্জ শাখার সভাপতি মাওলানা এইচ এম সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা আসাদুল্লাহ, পৌর শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মো. হামিদুল ইসলাম, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. সাইফুল ইসলাম ও চাউলা পট্টি জামে মসজিদ খতিব মাওলানা মোহাম্মাদ আলীসহ প্রমূখ।

আলোচনা শেষে বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মতিউর রহমান দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

আরো