মোরেলগঞ্জ ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শিশু ও কমিউনিটির উন্নয়নে অংশীদারিত্বের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান
মোরেলগঞ্জ (বাগেরহাট) : বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শিশু ও কমিউনিটির উন্নয়নে অংশীদারিত্বের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন পেশাজীবি সুফলভোগী মানুষের অংশগ্রহণে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান হয়েছে।
রবিবার (২৬ আগস্ট) উপজেলা পরিষদ ভবন কমপ্লেক্সে সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ এরিয়া প্রোগ্রাম এর বিগত ১৫ বছরের সেবামূলক বিভিন্ন কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি উপলক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে শুভ সূচনা করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা সিরাজুল ইসলাম, পবিত্র গীতা পাঠ করেন শ্রী শশাঙ্ক চক্রবর্তী এবং পবিত্র বাইবেল পাঠ করেন ওয়ার্ল্ড ভিশনের শরণখোলা এরিয়া প্রোগ্রামের অফিসার সমর হালদার।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ডিরেক্টর (অপারেশন) চন্দন জেড গোমেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাবিবুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মতলুবুর রহমান, ওয়ার্ল্ড ভিশনের ন্যাশনাল ডাইরেক্টর মি. সুরেশ বাট লেট, ডেপুটি ডাইরেক্টর রাজু উইলিয়াম রোজিও, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিত কুমার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা একেএম এখতিয়ার হোসেন,উপজেলা সমবায় অফিসার মোঃ আব্দুল হালিম আবদুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের( ভারপ্রাপ্ত)প্রধান শিক্ষক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সমাজ সেবক কাজী জাকির হোসেন বাচ্চুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
শিশু প্রতিনিধি সোহাগী তার বক্তব্যে ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কার্যক্রমের প্রতি ধন্যবাদসহ কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত ও অন্যান্য স্থানীয় সুধীজনেরা বলেন, মোরেলগঞ্জ এরিয়া প্রোগ্রাম অফিস ওয়ার্ল্ড ভিশনের বিগত ১৫ বছর সফলভাবে তাদের সেবামূলক কার্যক্রম পরিকল্পনার মধ্য দিয়ে আমদের ১৬টি ইউনিয়ন একটি পৌরসভায় বাল্যবিবাহ প্রতিরোধ,শিশুশ্রম,শিক্ষা, স্বাস্থ্য,প্রাকৃতিক দুর্যোগে মোকাবেলায় সচেতনতাবৃদ্ধিতে যথেষ্ট ভূমিকা পালন করেছে। যার সুফল আজকে আমরা সকলে ভোগ করছি।
পরিশেষে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানে মোরেলগঞ্জ এরিয়া অফিস বেসরকারি সংস্থা ওয়াল্ড ভিশন এর ১৫ বছরের বিভিন্ন সেবামূলক কার্যক্রম ও বিভিন্ন বিষয়ের উপরে ৩ টি স্টল করা হয়। আর এ স্টল পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ।
