প্রোডাক্ট তৈরি হয় হিমালয় পর্বতে তাই আসতে কয়েক বছর লাগে?

নিজস্ব প্রতিবেদক: হিমালয় পর্বত থেকে প্রোডাক্ট আসতে কয়েক বছর লাগে তাই প্রোডাক্ট ডেলিভারি দিতেও দেরি হচ্ছে। এমন মন্তব্য করেছেন একজন ভুক্তভোগী তিনি বলেন অসংখ্য মানুষের কাছ থেকে ডিলারশিপের কথা বলে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। এই হিমালয় কোম্পানিটির একাউন্টে অথবা সরাসরি ক্যাশ দিয়ে আজ পর্যন্ত কেউই কোন প্রোডাক্ট হাতে পায়নি। মূলত তারা সয়াবিন তেলের কিছু বোতল দেখিয়ে আকৃষ্ট করে কিছু মানুষের মন আর সেই থেকেই শুরু হয় তাদের টাকা কালেকশনের ধান্দা। অজরা হিমালয় গ্লোবাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর অফিসে আসলে তারা বলছে প্রোডাক্ট দিতে দেরি হবে, তৈরি হচ্ছে এবং বেশি চাপাচাপি করলে ভয় ভীতি দেখাচ্ছে পুলিশে দেয়া এবং প্রাণনাশের হুমকিও দেয়া হচ্ছে। কয়েকজন ভুক্তভোগী বলেন বছরের পর বছর আমরা তাদের অফিসে যাচ্ছি প্রোডাক্ট দিচ্ছে না আমাদের টাকাও ফেরত দিচ্ছে না। ৫ই আগস্ট এর পরে তারা মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনী যেহেতু দুর্বল,তাই মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে তারা। সয়াবিন তেলের বোতল দেখিয়ে দেয়া হচ্ছে বিজ্ঞাপন, আর এই বিজ্ঞাপনে সহযোগিতা করছে একটি ইউটিউব চ্যানেল।এই বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে জমা দিচ্ছেন সারাদেশের ডিলারশিপ নেয়ার জন্য তাদের একাউন্টে কোটি কোটি টাকা। প্রোডাক্ট না পেয়ে অফিসে আসলে ধরিয়ে দিচ্ছে কিছু আঠা ময়দা সুজি। তা ডিলাররা নিতে আগ্রহ প্রকাশ না করায় বেদে যায় দ্বন্দ্ব, মগবাজারের গুলফেশা প্লাজা চতুর্থ তলায় “অজরা হিমালয় গ্লোবাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড” ( ajora Himalaya global Industries Limited নামের এই কোম্পানিটি। খোঁজখবর নিয়ে জানা যায় তাদের প্রোডাক্ট বলতে কিছুই নেই বাজার থেকে কিছু বোতল কিনে নিজেদের মোরগ লাগিয়ে ডিলারদের কাছ থেকে নেয়া হচ্ছে কোটি কোটি টাকা। ডিলাররা প্রোডাক্ট অথবা টাকা চাইতে অফিসে আসলে মাস্তান দিয়ে ভয় ভীতি পুলিশে দেয়ার হুমকিও দেয়া হচ্ছ। এক ভুক্তভোগীর সাথে কথা হলে নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন আমি এক লক্ষ টাকা দিয়ে বছরের পর বছর ঘুরি, হিমালয়ের অফিসে গেলে আমাকে হুমকি-ধমকি লোক দিয়ে প্রাণনাশের হুমকি পর্যন্ত দিয়েছে। আমি যাতে আর কখনোই তাদের অফিসের আশেপাশে না আসি, অনেক জায়গায় বিচার দিয়েও কোন বিচার পাইনি তারা যথেষ্ট ক্ষমতাধর।হিমালয় কোম্পানির ম্যানেজার নাঈম এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন আমার জানামতে কোম্পানির একাউন্টে টাকা দিয়ে প্রোডাক্ট পায় নাই এরকম কোন রেকর্ড কোম্পানি নাই। এবং তিনি আরো বলেন কোম্পানির কিছু অসৎ কর্মকর্তারা ক্যাশ টাকা নিয়ে প্রোডাক্ট দেয়নি। এই দায়ভার কোম্পানি নেবেনা তাদেরকে অফিস থেকে বের করে দেয়া হয়েছে।

এক ভুক্তভোগী তার ফেসবুক আইডিতে লেখেন হুবাহু তুলে ধরা হলো।

এরা এখন বাচার জন্য মিত্যা বানোয়াট কথা সাজিয়ে আমাদের কে মিত্যা মামলা দেওয়ার জন্য মন গড়া কথা লিখে গ্রুপে পোস্ট করতেছে কে আমার একাউন্টে টাকা পাঠাইচে তার প্রমান কই আমার একাউন্ট কই বরং তারা আমার টাকা খেয়ে ফেলছে ( নিচে আমি যে তাদের ব্যাংকে টাকা পাঠাইছি সেই প্রমাণ আমি দিয়েছি সবাই দেইখেন) আমি এক বছর হয়রাণি হয়ছি তাদের অফিসে বার বার গিয়ে টাকা বা মাল পাই নাই উল্টো আমাকে ভয় দেকায় বেশি বারা বারি করলে আমাকে পুলিশে দরিয়ে দিবে মিত্যা মামলায় ভাই আমি গরিব মানুষ বেন গাড়ি চালিয়ে হকারি ব্যবসা করে ফ্যামিলি চালাই তারা আমার সেই টাকা মেরে দিচে আমি তাদের ইউটিউব ভিডিও দেখে সয়াবিন তেলের আশায় টাকা পাঠায় ব্যাংকের মাধ্যমে পরে আর আমাকে মাল বা টাকা কিছুউ দেই নাই এখন যদি আমি তাদের অফিসে গিয়ে বার বার টাকা চাই তারা মেরেও ফেলতে পারে আমাকে এই ভয়ে তাদের অফিসে যেতে পারি না কল দিলে কল দরে না তাই বাধ্য হয়ে আমি বিভিন্ন গ্রুপে পোস্ট করি যে এরা প্রতারক অন্তত আমার মতো অন্য কেউ যাতে এই প্রতারক চক্রে পা না দেই ভাই আমার সব কিছু শেষ করে ফেলচে ভাই এরা কেউ কি দেখছেন সর্বহারা হইতে আমি আমার টা দেখচি এদের মাধ্যমে প্রতারক (হিমালয় কোম্পানি প্রতারক সবাই সাবধান)।

আরো